শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Social Welfare News

রাতে মোবাইলই সঙ্গী?‘রিভেঞ্জ বেডটাইম প্রোকাস্টিনেশন’-র ফাঁদে আপনিও!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সারাদিন কাজের ব্যস্ততায় নিজের জন্য পর্যাপ্ত সময় না পেলে অনেকেই রাতে ঘুমের সময় পিছিয়ে দিয়ে মোবাইল বা অন্যান্য ডিজিটাল ডিভাইসে সময় কাটান। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতাকে বলা হয় ‘রিভেঞ্জ বেডটাইম প্রোকাস্টিনেশন’। দিনের হারানো ব্যক্তিগত সময় ফিরে পাওয়ার চেষ্টা থেকেই মূলত এই অভ্যাস তৈরি হয়।

রাতে দীর্ঘ সময় স্ক্রিনে চোখ রাখলে ঘুম আসতে দেরি হতে পারে এবং ঘুমের স্বাভাবিক ছন্দও ব্যাহত হয়। ফলে পরদিন ক্লান্তি, মনোযোগের ঘাটতি ও কাজে অনীহা দেখা দিতে পারে। তাই ঘুমের আগে নির্দিষ্ট সময় থেকে মোবাইল, কম্পিউটার ও অন্যান্য স্ক্রিন ব্যবহার কমানো জরুরি। নিজের জন্য দিনের মধ্যেই কিছুটা সময় বের করা এবং নিয়মিত ঘুমের রুটিন মেনে চলা এই অভ্যাস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।