সোমবার, সেপ্টেম্বর 14, 2026
12:55:51 | কলকাতা

পানিহাটি পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় আবর্জনার স্তুপ,অতিষ্ট মানুষ,প্রশ্ন আর কতদিন?

NewsPublic Interest News

নিজস্ব প্রতিনিধি,মানুষের মতামত:পানিহাটি পৌরসভা একটি ঐতিহাসিক পৌরসভা যে পৌরসভা দেখতে দেখতে 124 বছর পার করতে চলেছে  আর আজকে ২০২৪ সালের শেষে দাঁড়িয়ে পানিহাটি পূর্ণভূমি আজ জঞ্জাল ভূমিতে পরিণত হয়েছে। ”মানুষের মতামত”-এ উঠে এসেছে বিটি রোড রাজা রোডের মুখে পাহাড় সমান জঞ্জাল স্তুপ শুধু রাজা রোডে নয়,এই জঞ্জাল দেখা যাবে সুভাষ নগর রাজা বস্তি,বিটি রোডের উপর পানিহাটি স্পোটিং ক্লাবের মাঠের সামনে ঐতিহাসিক নীলগঞ্জ রোড ডাকব্যাগ মোর,সোদপুর সরকারি আবাসনের ভিতর,সোদপুর স্টেশন-এর এক নম্বর টিকিট কাউন্টারের সামনে সোদপুর মধ্যমগ্রাম রোডে সাজিরহাট মোড়ের আগে নতুন রাস্তার কাছে পানিহাটি সমস্ত ওয়ার্ডের ময়লা তুলে এইসব জায়গায় ময়লা ফেলে আবর্জনা ফেলে পাহাড় করে রাখছে যার ফলে স্থানীয় মানুষজন ও পথচারীরা কোনভাবেই যাতায়াত করতে পারছেন না,দুর্গন্ধে স্থানীয় মানুষজন অতিষ্ট  হয়ে উঠছে।

 

বিটি রোড এর উপর দিয়ে মানুষ এখন যাতায়াত করতে পারছে না,প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করছে মুখে রুমাল চেপে যেতে হচ্ছে!মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে!’পানিহাটি পৌরসভার জনপ্রতিনিধি সহ বিধায়ক মেতে উঠেছেন পানিহাটি উৎসব নিয়ে কিন্তু পানিহাটি পৌরসভার অন্তর্গত নাগরিকদের যে সুস্থ পরিষেবা দেওয়া দরকার সেটা তারা ভুলে গেছে’ মন্তব্য করলেন এক স্থানীয় বাসিন্দা। এখন পানিহাটি পৌরসভার তরফে কবে এই জঞ্জাল নগরী থেকে মুক্তি পায় এটাই এখন দেখার!

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।