‘নো এন্ট্রি ২’-তে ডাবল ধামাকা! বড়পর্দায় আসছে ক্রিসমাস ২০২৬-এ

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘নো এন্ট্রি’-র বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘নো এন্ট্রি ২’ নিয়ে ফের জোর চর্চা। ছবিটি ক্রিসমাস ২০২৬-এ মুক্তির লক্ষ্যে এগোচ্ছে বলে খবর। সবচেয়ে বড় চমক, ছবির তিন পুরুষ প্রধান চরিত্রকেই ডাবল রোলে দেখা যাবে। ফলে গল্পে তৈরি হবে একাধিক চরিত্র ও পরিস্থিতির মজার জটিলতা।
ছবিটি পরিচালনা করছেন আনিস বাজমি। তবে কাস্টিং নিয়ে এখনও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দিলজিৎ দোসাঞ্জ সময়ের সমস্যার কারণে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়েও চলছে জল্পনা।
