শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

নন্দীগ্রামে সরকারি জমিতে দখলদারির বিরুদ্ধে প্রশাসনের ‘অ্যাকশন’,গুঁড়িয়ে গেল বাসস্ট্যান্ড সংলগ্ন দোকানপাট

নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি জমি দখলমুক্ত করতে ফের বুলডোজার অভিযান প্রশাসনের।নোটিশ ও মাইকিংয়ের পরও দোকান না সরানোয় একাধিক অবৈধ দোকান ভাঙা হয়েছে,ক্ষোভ ব্যবসায়ীদের।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:নন্দীগ্রাম বাজারে ফের সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চালাল প্রশাসন। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি রাস্তার দু’পাশে থাকা একাধিক অবৈধ দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা দোকান সরানোর জন্য গত মাসেই নোটিশ ও মাইকিং করা হয়েছিল। কিন্তু নির্দেশ মেনে দোকান সরানো হয়নি। এরপরই বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়।

যদিও এক দোকানদারের দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দোকান কিছুটা পিছিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ ওই এলাকায় জলের পাইপলাইন বসানোর কথা ছিল। কিন্তু তার পরেও দোকান ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।