শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

পিএফ-মজুরি জটে থমকে জয় বীরপাড়া চা বাগান,তদন্তের পরই উধাও ডেপুটি ম্যানেজার!

আলিপুরদুয়ারের জয় বীরপাড়া চা বাগানে বকেয়া মজুরি ও পিএফ জটে প্রায় এক সপ্তাহ ধরে অচলাবস্থা। শ্রম দপ্তরের তদন্তের মাঝেই ডেপুটি ম্যানেজার বাগান ছাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তপন রায়,মানুষের মতামত:আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের জয় বীরপাড়া চা বাগানে বকেয়া মজুরি ও পিএফ সমস্যাকে কেন্দ্র করে তীব্র সংকট তৈরি হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে কাজ কার্যত বন্ধ। দীর্ঘদিন স্থায়ী ম্যানেজার না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। শুক্রবার শ্রম দপ্তরের আধিকারিকরা বাগানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। এর মধ্যেই রহস্যজনকভাবে বাগান ছেড়ে চলে যান ডেপুটি ম্যানেজার।

জলপাইগুড়ি পিএফ দপ্তর কর্তৃপক্ষকে ৭ সেপ্টেম্বরের মধ্যে হাজিরা খাতা, পিএফ চালান, অডিট রিপোর্ট, ক্যাশবুক, লেজার ও ব্যাংক বিবরণী জমা দিতে নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের দাবি, চার মাসের পিএফ বকেয়া রয়েছে। দুই পাক্ষিকের বকেয়া মজুরির এক পাক্ষিক শনিবার মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে উৎপাদনও প্রায় ৪ লক্ষ কেজি কমেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।