শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

বাংলার পর্যটনে বড় ব্র্যান্ডিং চমক,বিশ্বের কাছে ‘অন্যরকম ভারত’-র বার্তা

নতুন ব্র্যান্ড ‘West Bengal—Where India Feels Different’-এর মাধ্যমে হিমালয় থেকে সুন্দরবন, ঐতিহ্য থেকে সৃজনশীলতা—বাংলার বৈচিত্র্য ও মানুষের উষ্ণতাকে বিশ্ব পর্যটকদের সামনে তুলে ধরার উদ্যোগ।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের পর্যটনকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে নতুন পরিচয়ে তুলে ধরতে সামনে আনা হয়েছে নতুন ব্র্যান্ড ভাবনা—‘West Bengal — Where India Feels Different’। এই ভাবনার মূল লক্ষ্য, ভারতের অন্য গন্তব্যগুলির তুলনায় বাংলার বৈচিত্র্য ও স্বতন্ত্র অভিজ্ঞতাকে তুলে ধরা।

হিমালয় থেকে সুন্দরবন, চা-বাগান থেকে গঙ্গা, ঐতিহ্য থেকে আধুনিক সৃজনশীলতা—এক রাজ্যের মধ্যে এমন বৈচিত্র্যময় অভিজ্ঞতার সমাহারই বাংলার বিশেষত্ব বলে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলার মানুষের উষ্ণতা, সৃজনশীলতা ও মানবিক যোগাযোগ।

নতুন ব্র্যান্ডে শুধুমাত্র পর্যটনকেন্দ্র বা দর্শনীয় স্থান প্রদর্শনের পরিবর্তে পর্যটকদের বাংলার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার, অংশ নেওয়ার এবং নতুন অভিজ্ঞতা আবিষ্কারের আহ্বান জানানো হচ্ছে। মূল ভাবনা—“What feels different about India here?”

ব্র্যান্ড কর্তৃপক্ষের মতে, একটি পর্যটন লোগো শুধু পরিচয়ের প্রতীক নয়; এটি বিশ্বের পর্যটন মানচিত্রে একটি গন্তব্যের পরিচিতি, আকর্ষণ ও স্মরণযোগ্যতা তৈরি করে। তাই নতুন লোগোকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি ব্র্যান্ড প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য, বিশ্বের কাছে বৈচিত্র্যময়, মানবিক ও স্বতন্ত্র এক নতুন বাংলাকে তুলে ধরা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।