বাদুড়িয়ায় পচা মাংস উদ্ধার,একাধিক দোকান বন্ধ,শোকজ ব্যবসায়ীদের
বাদুড়িয়ায় পচা মাংস উদ্ধারের পর প্রশাসনের যৌথ অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়ে। বেশ কয়েকজন ব্যবসায়ীকে শোকজ এবং একাধিক দোকান অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বাদুড়িয়ায় পচা মাংস উদ্ধারের ঘটনায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া এলাকায় খাদ্য সুরক্ষা দপ্তর, ব্লক প্রশাসন, পৌরসভা, ক্রেতা সুরক্ষা দপ্তর, বসিরহাট জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয় বেশ কিছু পচা মাংস। পাশাপাশি বিভিন্ন খাদ্যসামগ্রীতে অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহারের অভিযোগও সামনে আসে। অভিযানে খাদ্যের গুণমান, সংরক্ষণ ও প্রস্তুত প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ধরা পড়ে। এরপর বেশ কয়েকজন ব্যবসায়ীকে শোকজ করা হয় এবং কয়েকটি দোকান অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাদ্যসামগ্রীর উপর নজরদারি ও অভিযান আগামী দিনেও চলবে।
