জন্মাষ্টমীর ফুল তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, পুকুরে ডুবে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর
জন্মাষ্টমীর পুজোর জন্য শ্যাপলা তুলতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রী শুভশ্রী রায়ের।ধূপগুড়িতে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায় নেমেছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জন্মাষ্টমীর পুজোর জন্য শ্যাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের গভীর জলে তলিয়ে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রী শুভশ্রী রায়ের। ঘটনাটি ধূপগুড়ির গধেয়াকুঠী গ্রাম পঞ্চায়েতের পারকুমলাই এলাকার। শুক্রবার সকালে তিন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের পুকুরে ফুল তুলতে গিয়েছিল শুভশ্রী। ফুল তুলতে গিয়ে আচমকাই গভীর জলে তলিয়ে যায় সে। স্থানীয়রা দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুভশ্রী কালীরহাট দেওয়ান চন্দ্র হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়া। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
