অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে হাড়োয়ার বেকারিতে প্রশাসনের:উদ্ধার পচা কেক-ডিম ও পুরনো তেল
হাড়োয়ার একাধিক বেকারিতে প্রশাসনের অভিযান। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে উদ্ধার পচা কেক, পুরনো তেল ও পচা ডিম। খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস।

হাসানুজ্জামান,মানুষের মতামত:অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে বসিরহাটের হাড়োয়ার একাধিক বেকারি কারখানায় যৌথ অভিযান চালাল প্রশাসন। খাদ্য সুরক্ষা দপ্তর, পুলিশ, ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কারখানাগুলিতে খাবার তৈরির পরিবেশ খতিয়ে দেখেন। অভিযোগ, কয়েকটি বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি হচ্ছিল।
খাবার তৈরিতে দীর্ঘদিনের পুরনো তেল ও পচা ডিম ব্যবহারের অভিযোগও সামনে আসে। অভিযানে একটি কারখানা থেকে পচা কেক উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। খাদ্য সুরক্ষা বিধি মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম ভাঙার প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
