শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি,দমকলের দেরিতে ক্ষোভ

জলপাইগুড়ির বেলাকোবা স্টেশন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মিষ্টান্ন ব্যবসায়ী জগদীশ পালের বাড়ি।স্থানীয়দের অভিযোগ,দমকল দেরিতে পৌঁছনোয় ক্ষোভে বিক্ষোভ দেখান তাঁরা। দ্রুত দমকল কেন্দ্রের দাবি উঠেছে।

তপন রায়,মানুষের মতামত:ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বেলাকোবা স্টেশন কলোনির এক গৃহস্থের বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মিষ্টান্ন ব্যবসায়ী জগদীশ পালের বাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, এরপর দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দমকলের দেরিতে পৌঁছানো নিয়ে ক্ষোভে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে থাকায় পরিস্থিতি বড় আকার নেয়নি।

স্থানীয়দের অভিযোগ, রাজগঞ্জ ব্লকে এখনও দমকল কেন্দ্র না থাকায় জরুরি পরিস্থিতিতে জলপাইগুড়ি থেকে গাড়ি আসতে দীর্ঘ সময় লাগে। দ্রুত বেলাকোবায় দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।