মুসলিম মহিলাদের সমর্থন কি বাড়ছে বিজেপিতে?নন্দীগ্রামে আরও বড় জয়ের দাবি শুভেন্দুর
নন্দীগ্রামে সম্ভাব্য উপনির্বাচনের আগে মুসলিম ভোটের সমীকরণে নজর বিজেপির।৬৭ হাজার অন্নপূর্ণা যোজনার মহিলা উপভোক্তাকে সামনে রেখে আরও বড় জয়ের দাবি শুভেন্দু অধিকারীর।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই আসনটি ছেড়ে দেন। তিনি পদত্যাগ করায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নতুন করে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। শুধু নন্দীগ্রাম নয়, মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্র ও উত্তর ২৪ পরগনা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ও মুসলিম অধ্যুষিত লোকসভা কেন্দ্র বসিরহাট কেন্দ্রেও উপনির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
এরই মধ্যে নন্দীগ্রামে সমবেত জনতার সামনে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে ফলতায় যে মার্জিনে বিজেপি তৃণমূলকে হারিয়েছে, তার চেয়ে বেশি মার্জিনে নন্দীগ্রামে বিজেপি বিজয়ী হবে। এই কেন্দ্রে মমতা-পন্থী তৃণমূলের জামানত জব্দ করাই তাদের লক্ষ্য।
প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে,নন্দীগ্রামে রাজ্যের অন্নপূর্ণা যোজনা কর্মসূচিতে ৬৭ হাজার মহিলা নাম নথিভুক্ত করেছেন। তারা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাচ্ছেন। এই ৬৭ হাজার মহিলার মধ্যে বড় সংখ্যক মহিলা হলেন বাঙালি মুসলিম। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, প্রধানমন্ত্রীর আবাস যোজনা সহ নানা কেন্দ্রীয় যোজনায় নন্দীগ্রামে ব্যাপক হারে কাজকর্ম শুরুর কথা ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রাম নিয়ে কার্যত অনেকটাই নিশ্চিত রাজ্যের শাসক দল বিজেপি—এমনটাই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।
