শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsRecent News

আদানির বন্দর-এয়ারপোর্ট, আম্বানির নজর আমজনতার পকেটে—দুই সাম্রাজ্যের দুই পথ!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফের পা বাড়াচ্ছে দেশের দৈনন্দিন ভোগ্যপণ্যের বাজারে। রিপোর্ট অনুযায়ী,এবার সংস্থার নজরে আইসক্রিমের বাজার, যেখানে ₹১০-এর মতো কম দামের পয়েন্টে পণ্য আনার পরিকল্পনা রয়েছে।

এর আগে কম দামের পানীয় ক্যাম্পা এবং প্যাকেটজাত জলের মতো পণ্যের মাধ্যমে দ্রুত বাড়তে থাকা মাস-মার্কেট বা গণভোগ্যপণ্যের বাজারে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করেছে রিলায়েন্স। এবার আইসক্রিমেও সাশ্রয়ী দামের কৌশল নিয়ে প্রতিযোগিতায় নামতে পারে সংস্থাটি।

অন্যদিকে,গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্যের মূল শক্তি এখনও পরিকাঠামো, বিদ্যুৎ, বন্দর ও বিমানবন্দর-সহ বৃহৎ পরিসরের ব্যবসা। ফলে ভারতের দুই অন্যতম বড় শিল্পগোষ্ঠীর ব্যবসায়িক কৌশলে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে—একদিকে আমজনতার দৈনন্দিন বাজারে রিলায়েন্সের আগ্রাসী প্রবেশ, অন্যদিকে পরিকাঠামোকেন্দ্রিক আদানি সাম্রাজ্য।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।