শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
News

প্রশ্ন করায় পুলিশের ‘শাস্তি’!দিল্লিতে সাংবাদিক নিগ্রহের অভিযোগে তীব্র ক্ষোভ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত,: দক্ষিণ দিল্লিতে রিপোর্টিং করতে গিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ তুললেন দুই সাংবাদিক। ৩ সেপ্টেম্বর 4 PM News Network-এর সাংবাদিক শাহিন খান ও নাফিসার অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে প্রশ্ন করার চেষ্টা করার পর তাঁদের আটক করা হয়।

শাহিনের দাবি, পুলিশ তাঁর পদবি ‘খান’ জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেয়। তাঁর অভিযোগ, গোটা ঘটনায় ধর্মীয় পরিচয়ের কারণে পক্ষপাতের ইঙ্গিত রয়েছে। ঘটনার পর দুই সাংবাদিকই নিজেদের আঘাতের নথি তৈরির জন্য AIIMS-এ মেডিক্যাল পরীক্ষা এবং মেডিকো-লিগ্যাল সার্টিফিকেট (MLC) করানোর উদ্যোগ নিয়েছেন। অভিযোগ ঘিরে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।