মুছে ফেলার পর ফের দেওয়ালে বিতর্কিত স্লোগান,যাদবপুরে নতুন করে বিতর্ক!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর গত শনিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেওয়াল থেকে বিতর্কিত স্লোগান মোছার কাজ শুরু হয়। প্রথম দফায় বেশ কিছু লেখা মুছে দেওয়ার পর দেওয়ালে সাদা রং করা হয়। এরপর সেই দেওয়ালেই ফের কার্ল মার্কসের উক্তি লেখা হয়েছিল। মঙ্গলবার সেই লেখাতেও চুনকাম করা হয়।
কিন্তু বৃহস্পতিবার ফের কয়েকটি দেওয়ালে নতুন করে বিতর্কিত স্লোগান দেখা যায়। ইংরেজি হরফে লেখা হয়েছে, ‘জো হিটলার ওয়ালি চাল চালেগা, ওহ হিটলার ওয়ালি মউত মারেগা।’ পাশাপাশি লেখা হয়েছে, ‘মুসোলিনি কো দে দি আজাদি, আরএসএস কো ভি দেঙ্গে আজাদি।’ ফলে দেওয়াল লিখন ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।
