শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
রাজনীতি

বিমান বসুর আরোগ্য কামনায় মমতা, আলিমুদ্দিনে শুভেচ্ছাবার্তা নিয়ে কুণাল!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। বর্তমানে তিনি ভালো আছেন। তবে সংক্রমণ এড়াতে চিকিৎসকরা তাঁকে কয়েকদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বসুর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সেই শুভেচ্ছাবার্তা আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছে দেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সেখানে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সুখেন্দু পানিগ্রাহীর সঙ্গে সৌজন্য বিনিময় হয় তাঁর। বিমান বসুর সুস্থতা কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছাকে ইতিবাচক বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।