শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Public Interest News

এসআইআরে বাদ পড়া ভোটারদের রেশন কার্ড যাচাইয়ে জোর,নজরে আরও ৩০ লক্ষ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড যাচাই করে বাতিল বা নিষ্ক্রিয় করার কাজে গতি আনতে চাইছে রাজ্যের খাদ্য দপ্তর। দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ধরনের কার্ডের মাত্র ১৮.৫৬ শতাংশ বাতিল বা নিষ্ক্রিয় হয়েছে।

এসআইআরে অনুপস্থিত, স্থানান্তরিত ও মৃত হিসেবে প্রায় ৬০ লক্ষ নাম বাদ পড়েছে। পাশাপাশি অ্যাডজুডিকেশনের মাধ্যমে আরও প্রায় ৩০ লক্ষ ভোটার বাদ গিয়েছেন। এবার তাঁদের রেশন কার্ড বিশেষ ভাবে যাচাই করা হবে।

খাদ্য দপ্তরের দাবি, বহু কার্ড আগেই মৃত্যু বা দীর্ঘদিন রেশন না তোলার কারণে নিষ্ক্রিয় হয়েছে। ২০২১ সালের পর থেকে দেড় কোটিরও বেশি রেশন কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে বৈধ গ্রাহক যাতে বঞ্চিত না হন,সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ রয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।