IPS-IAS নিয়ে X পোস্ট, মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা:থানায় হাজিরার নির্দেশ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় FIR দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে BNS-র ১৯৬,১৯৭,২৯৯ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগকারীদের দাবি,এই ধারাগুলির মধ্যে জামিন-অযোগ্য ধারাও রয়েছে।
সম্প্রতি সমাজমাধ্যম ‘X’-এ একটি পোস্ট করেছিলেন মহুয়া মৈত্র। সেখানে কয়েকজন IPS ও IAS আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছিল বলে অভিযোগ। ওই পোস্টকে কেন্দ্র করেই থানায় অভিযোগ জমা পড়ে এবং তার ভিত্তিতে মামলা শুরু হয়েছে।
তদন্তের স্বার্থে মহুয়া মৈত্রকে নোটিস পাঠিয়েছে পুলিশ। নোটিস অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর, শনিবার সকাল ১১টায় তাঁকে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় হাজির হতে বলা হয়েছে। মামলায় পুলিশের তদন্ত কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।
