‘মির্জাপুর: দ্য মুভি’-র অগ্রিম বুকিংয়ে ৪ কোটি পার!দর্শকের আগ্রহ নাকি বড় সাফল্যের ইঙ্গিত?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: মুক্তির আগেই বক্স অফিসে জোরালো সাড়া ফেলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। ছবির অগ্রিম বুকিং থেকে ইতিমধ্যেই ৪ কোটি টাকার বেশি আয় হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১.৪ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। জনপ্রিয় ‘মির্জাপুর’ সিরিজের বিপুল সাফল্যের পর ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই আগ্রহ ছিল। সেই আগ্রহেরই প্রতিফলন দেখা যাচ্ছে অগ্রিম টিকিট বিক্রিতে।
ছবির মুক্তির আগে এই পরিসংখ্যান নির্মাতা ও পরিবেশকদের প্রত্যাশা বাড়িয়েছে। এখন দেখার,প্রেক্ষাগৃহে মুক্তির পরও কি একইভাবে দর্শকদের সাড়া ধরে রাখতে পারে ‘মির্জাপুর: দ্য মুভি’।
