শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsRecent News

৬০ দিনেই SIT-এর বড় পদক্ষেপ:বারুইপুর কাণ্ডে আদালতে ৭০২ পাতার চার্জশিট!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:সূর্যপুরের চাঞ্চল্যকর নাবালিকা গণধর্ষণ ও হত্যা মামলায় ৬০ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল (SIT)। মামলায় মোট ৭০২ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটের নম্বর ১৪০৮/২০২৬।

তদন্তকারী দলের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে খুন,গণধর্ষণ-সহ একাধিক গুরুতর ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি নাবালিকার উপর অপরাধের অভিযোগে POCSO আইনের ৬ নম্বর ধারাও যুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায়ও অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহের পর আদালতে চার্জশিট জমা দিয়েছে SIT। এবার আদালতে শুরু হবে পরবর্তী আইনি প্রক্রিয়া। মামলার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে মৃত নাবালিকার পরিবার ও স্থানীয়রা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।