শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Newsরাজনীতি

পুলিশ নির্বিকার’,‘আইনের শাসন কোথায়?’—রাষ্ট্রপতি-রাজ্যপালের কাছে নালিশ তৃণমূলের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করছে কালীঘাট তৃণমূল। এই বিষয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করতে চায় তারা। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে দু’জনকেই চিঠি দিয়ে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।

তৃণমূলের অভিযোগ, গত কয়েক মাসে রাজ্যে একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৩০ মে সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ওঠে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও করা হয়। পরে মহুয়া মৈত্র এবং সৌগত রায়ের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধেও একই ধরনের ঘটনার অভিযোগ ওঠে।

এর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। পুলিশের ক্ষমতা রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ দলের। বৃহস্পতিবার ভোরে ক্যামাক স্ট্রিটের তৃণমূল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগকে সামনে রেখেও সরব হয়েছে তারা।

রাষ্ট্রপতি ও রাজ্যপালের সঙ্গে দেখা করে নারী নির্যাতন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা এবং বিরোধীদের উপর দমনমূলক পদক্ষেপের অভিযোগও জানাতে চায় কালীঘাট তৃণমূল।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।