শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsPublic Interest NewsRecent Newsজেলা ভিত্তিক সংবাদ

জল বাড়ার আতঙ্কে ঘাটাল,আগাম রসদ মজুদে ব্যস্ত বাসিন্দারা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: টানা কয়েক দিনের অবিরাম বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে ঘাটাল। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ডের পাশাপাশি বিস্তীর্ণ গ্রামীণ এলাকাও প্লাবিত হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা জলমগ্ন হচ্ছে, বাড়ছে জলস্তরও। শহরের প্রধান রাস্তা থেকে অলিগলি—সবই এখন জলের তলায়। ফলে ভেঙে পড়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।

কোথাও কোথাও যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি ও নৌকা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আগাম সতর্ক স্থানীয় বাসিন্দারা। জল বাড়ার আগেই বাড়িতে শুকনো খাবার, শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুদ করছেন তাঁরা। স্থানীয় বাজার থেকে প্রায় এক সপ্তাহ থেকে দশ দিনের রসদ কিনে রাখছেন অনেকে। জলবন্দি হলে বাজারে যাওয়া কঠিন হবে বলেই এই প্রস্তুতি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।