শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsRecent News

ওয়াকফ সম্পত্তি নিয়ে ‘অভিযোগ’,ফিরহাদের ২ সংস্থায় তদন্ত কমিশনের তল্লাশি!

টালিগঞ্জে ফিরহাদ-ঘনিষ্ঠ ২ সংস্থার অফিসে অভিযান, ওয়াকফ সম্পত্তি ব্যবহারে উঠল প্রশ্ন!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: ওয়াকফ সম্পত্তি দখল ও বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ ঘিরে এবার তদন্তের মুখে কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের সঙ্গে যুক্ত দুটি সংস্থা। অভিযোগের তদন্তে টালিগঞ্জ সার্কুলার রোডে ওই দুই সংস্থার অফিসে তল্লাশি চালায় সরকারের গঠিত দুর্নীতি দমন তদন্ত কমিশন। অভিযানের সময় নথিপত্র ও সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হয় বলে সূত্রের খবর। ওয়াকফ সম্পত্তি কীভাবে ব্যবহার করা হয়েছে, তার বৈধতা এবং সংশ্লিষ্ট নথি নিয়ে তদন্তকারীরা তথ্য সংগ্রহ করছেন। অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।