বৃহস্পতিবার, সেপ্টেম্বর 3, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
DISTRICT ORIENTED NEWSHealth NewsNewsPublic Interest NewsRecent News

বালুরঘাটে শুভেন্দুর ‘৩ উপহার’:বিমানবন্দর-মেডিক্যাল কলেজ-বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয়!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার বালুরঘাটে প্রস্তাবিত বিমানবন্দরের জমি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী জানান, এক বছরের মধ্যেই বালুরঘাট বিমানবন্দর চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১৯ আসনের ছোট বিমান চলবে।পরবর্তী সময়ে ৭২ আসনের বিমান পরিষেবাও চালু করা হবে।

দক্ষিণ দিনাজপুরের জন্য মুখ্যমন্ত্রীর দ্বিতীয় বড় ঘোষণা মেডিক্যাল কলেজ। প্রায় ৩৪৪ কোটি টাকা ব্যয়ে বালুরঘাটে মেডিক্যাল কলেজ তৈরি হবে। এর মধ্যে দ্রুত ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানান তিনি। কালীপুজোর আগেই প্রকল্পের ভূমিপুজো করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তৃতীয় বড় উপহার হিসেবে বালুরঘাটের বিশ্ববিদ্যালয়ে আরও বিষয় চালুর অনুমোদনের কথা ঘোষণা করেন শুভেন্দু। বর্তমানে মাত্র তিনটি বিষয়ে পড়াশোনা চলছে। জন্মাষ্টমীর আগেই আরও সাতটি বিষয়ে পড়ানোর অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।

এর পাশাপাশি ১০ অক্টোবরের মধ্যে বালুরঘাটের সব রাস্তা মেরামত, নতুন ফায়ার স্টেশন এবং নার্সিং স্কুলকে নার্সিং কলেজে উন্নীত করার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর দাবি, ২০১৯ সাল থেকে বিজেপিকে ভোট দেওয়ায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরকে আগের সরকার বঞ্চিত করেছে। সেই পরিস্থিতি বদলাতেই সরকারে আসার চার মাসের মধ্যেই একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।