বৃহস্পতিবার, সেপ্টেম্বর 3, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Health NewsNewsRecent News

ডেঙ্গির পাশাপাশি কলকাতায় বাড়ছে সোয়াইন ফ্লু, হাসপাতালে ভর্তি একাধিক রোগী!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত: কলকাতাজুড়ে ডেঙ্গির প্রকোপ বাড়ার মধ্যেই এবার উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লু।শহরের বিভিন্ন হাসপাতালে এই সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

ই এম বাইপাসের ধারে পিয়ারলেস হাসপাতালে বর্তমানে ৭ জন সোয়াইন ফ্লু আক্রান্তের চিকিৎসা চলছে। এছাড়াও কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও প্রায় ১০ জন রোগীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ডেঙ্গির পাশাপাশি সোয়াইন ফ্লুর সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য দফতরের নজরদারিও বাড়ানো হয়েছে। জ্বর, সর্দি, কাশি, গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। একইসঙ্গে সাধারণ মানুষকে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।