বুধবার, সেপ্টেম্বর 2, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsPublic Interest NewsRecent News

ডেঙ্গির হানায় চন্দ্রকোনা, নোংরা-আবর্জনায় ক্ষোভ পৌরবাসীর!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:চন্দ্রকোনা পৌরসভায় প্রথম ডেঙ্গি আক্রান্তের খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে চার বছরের এক শিশুর ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। শুরু হয়েছে বাড়ি বাড়ি সচেতনতা প্রচার এবং মশা নিধন তেল স্প্রে। তবে আক্রান্তের খবর ছড়াতেই পৌরসভার সাফাই পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনা ও নোংরা পরিবেশ মশার উপদ্রব বাড়াচ্ছে।

একই অভিযোগ তুলে সরব হয়েছে সিপিআইএমও। যদিও পৌরসভার দাবি, স্থানীয়দের একাংশের অসচেতনতার কারণেও পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় জোরকদমে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণের কাজ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।