বুধবার, সেপ্টেম্বর 2, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

মহিষাদলের সুরুচি হোটেলে ফুড সেফটির হানা!ফ্রিজে পচা মাংস, মিলল মেয়াদোত্তীর্ণ খাবার!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:অভিযোগের ভিত্তিতে মহিষাদলের সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে হোটেলের ফ্রিজ থেকে পচা মাংস এবং মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস ও দই উদ্ধার হয়েছে বলে অভিযোগ। রেস্টুরেন্টে বাসি খাবার মজুত রাখার অভিযোগও উঠেছে।

এছাড়া বিরিয়ানি-সহ বিভিন্ন খাবারে রাসায়নিক রং ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। অভিযানের সময় রান্নাঘর ও খাবার তৈরির জায়গার অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

ঘটনার পর হোটেল কর্তৃপক্ষকে পাঁচ দিনের নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলে দপ্তর সূত্রে খবর। অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।