বুধবার, সেপ্টেম্বর 2, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Defense NewsNews

আকাশে নারীশক্তির জয়!প্রথম মহিলা নন-মেডিক্যাল অফিসার এয়ার ভাইস মার্শাল!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ভারতীয় সশস্ত্র বাহিনীতে নতুন ইতিহাস গড়লেন শক্তি শর্মা। প্রথম মহিলা নন-মেডিক্যাল অফিসার হিসেবে তিনি এয়ার ভাইস মার্শাল পদে উন্নীত হয়েছেন। ১ সেপ্টেম্বর এয়ার হেডকোয়ার্টার্সে অ্যাসিস্ট্যান্ট চিফ অব দ্য এয়ার স্টাফ (এডুকেশন) হিসেবে দায়িত্ব নেন তিনি। ১৯৯৪ সালে বায়ুসেনার এডুকেশন ব্রাঞ্চে কর্মজীবন শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ফিল্ড স্টেশন, কমান্ড হেডকোয়ার্টার্স ও এয়ার হেডকোয়ার্টার্সে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন শক্তি।

তিন বাহিনীর মধ্যে প্রথম মহিলা অফিসার হিসেবে একটি সৈনিক স্কুলের কমান্ডের দায়িত্বও পালন করেছেন তিনি। কাপুরথলা সৈনিক স্কুলের অধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন। আইআইটি কানপুর ও পুণে বিশ্ববিদ্যালয়ে আইএএফ চেয়ার অব এক্সেলেন্স প্রতিষ্ঠাতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর পদোন্নতিকে মহিলা অফিসারদের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে বায়ুসেনা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।