NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

বিপর্যয় মোকাবিলায় সুন্দরবনে ‘অর্জুন বাহিনী’,কাকদ্বীপে শুরু বিশেষ মহড়া!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আরও তৎপর হতে শুরু হল ‘অর্জুন বাহিনী’র প্রশিক্ষণ ও মহড়া। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গড়ে ওঠা এই বাহিনীর কাকদ্বীপে অফিস উদ্বোধনের আগেই মনোনীত সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে কাকদ্বীপ চৌরাস্তা সংলগ্ন এলাকায় চলে বিশেষ প্রশিক্ষণ। বাহিনীর সদস্যদের ‘বীর’ এবং নেতৃত্বে থাকা ব্যক্তিদের ‘বীর নায়ক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশিক্ষণে আগুন নিয়ন্ত্রণ, বিপদগ্রস্তদের দ্রুত উদ্ধার, নৌকাডুবি বা লঞ্চ দুর্ঘটনায় উদ্ধারকাজ, ঝড়-বৃষ্টির সময় জরুরি পরিষেবা পৌঁছে দেওয়া এবং গাছ পড়ে রাস্তা বন্ধ হলে তা সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করার মতো বিষয় শেখানো হচ্ছে। দুর্যোগের সময় প্রশাসনের পাশাপাশি দ্রুত মানুষের কাছে পৌঁছনোই এই বাহিনীর মূল লক্ষ্য।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *