NewsRecent NewsSocial Welfare News

বাসি খাবার রুখতে কাঁথি-এগরায় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের কাঁথি ও এগরা শহরে খাবারের গুণমান যাচাই করতে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। জেলার খাদ্য সুরক্ষা আধিকারিকরা বিভিন্ন খাবারের দোকান, রেস্তোরাঁ ও ছোট হোটেলে গিয়ে খাবারের মান ও সংরক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখেন। বাসি বা নষ্ট খাবার বিক্রি হচ্ছে কি না, ফ্রিজে সংরক্ষিত খাবার ঠিকমতো রাখা হয়েছে কি না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধ খাদ্য সুরক্ষা লাইসেন্স রয়েছে কি না,তা পরীক্ষা করা হয়। কোথাও মেয়াদোত্তীর্ণ বা বাসি খাবার পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে নোটিশ দিয়ে দাপ্তরিক ব্যাখ্যা চাওয়া হচ্ছে।

আধিকারিকদের বক্তব্য, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। একইসঙ্গে ছোট হোটেল ও খাবারের দোকানগুলিকে সরকারি নিয়ম মেনে ব্যবসা করার বিষয়ে সচেতন করা হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *