বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার ৩১ বাংলাদেশি,মালদায় হোল্ডিং সেন্টারে!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাঁদের মালদা টাউন স্টেশনে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, কর্ণাটক পুলিশের প্রায় ২০ জন আধিকারিকের সঙ্গে ধৃতদের মালদায় আনা হয়েছে। স্টেশন থেকে রাতেই তাঁদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তাঁদের রাখা হবে বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন।
পুলিশ ও প্রশাসনের তরফে তাঁদের পরিচয় ও ভারতে প্রবেশের পথ সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কীভাবে এবং কবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।
