NewsRecent News

ধূপগুড়িতে নদীর চরে বিপুল অবৈধ আতশবাজি নিষ্ক্রিয়, বড় দুর্ঘটনা এড়াল প্রশাসন!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বড়সড় দুর্ঘটনা এড়াতে ধূপগুড়িতে বিপুল পরিমাণ বাজেয়াপ্ত অবৈধ ও বিপজ্জনক আতশবাজি নিরাপদে নিষ্ক্রিয় করল পুলিশ-প্রশাসন। মাগুরমারী-২ গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী গ্রামের জলঢাকা নদীর চরে বিশেষ নিরাপত্তার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। বিভিন্ন সময়ের অভিযানে ধূপগুড়ি থানা ও সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত আতশবাজিগুলি দীর্ঘদিন প্রশাসনের হেফাজতে ছিল। জননিরাপত্তার কথা মাথায় রেখে আইনি প্রোটোকল মেনে সেগুলি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অভিযানে উপস্থিত ছিল পুলিশ, দমকল, বোম স্কোয়াড ও মেডিক্যাল টিম। ঘটনাস্থলে রাখা হয় ফায়ার ইঞ্জিন ও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা। প্রশাসনের দাবি, নির্ধারিত নিরাপত্তাবিধি মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সময়মতো এই পদক্ষেপে সম্ভাব্য বড় দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমেছে।

 

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *