জয়গাঁয় সোনা পাচার চক্রে পুলিশের বড়সড় সাফল্য,১২০ গ্রাম সোনা ও ২০ লক্ষ টাকা উদ্ধার!

তপন রায়,মানুষের মতামত:ভুটান সীমান্তবর্তী জয়গাঁয় সোনা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন ভুটানের নাগরিক এবং দু’জন জয়গাঁর স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুটানের ফুন্টসোলিং থেকে পাচার করে আনা প্রায় ১২০ গ্রাম সোনার বাঁট এবং ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

ধৃত ভুটানি নাগরিকের নাম ফুনর্সো ওয়াংদি। অন্যদিকে, অবৈধভাবে পাচার করা সোনা কেনার অভিযোগে গ্রেফতার হয়েছেন জয়গাঁর বাসিন্দা রবি শাহ ও মনীশ শাহ। পুলিশের প্রাথমিক অনুমান, ভুটান থেকে অবৈধভাবে সোনা এনে জয়গাঁর ব্যবসায়ীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের আদালতে তোলা হবে।
