NewsPolitics

সরকারি চিঠিতে আধিকারিকের নাম-পদবি, সই ও অফিস সিল বাধ্যতামূলক!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:সরকারি নথির স্বচ্ছতা ও প্রামাণিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। ১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি দফতর ও অফিস থেকে পাঠানো এবং প্রাপ্ত সরকারি চিঠিপত্রে সংশ্লিষ্ট আধিকারিকের নাম ও পদবি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একইসঙ্গে, সমস্ত ফিজিক্যাল ফাইলে আধিকারিকের স্বাক্ষরের সঙ্গে অফিসিয়াল সিল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি নথিতে আধিকারিকের পরিচয় নিশ্চিত করা, নথির সত্যতা বজায় রাখা এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *