Health NewsNewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

মিষ্টি-সব্জিতে নিষিদ্ধ রঙ!সরকারি আধিকারিকদের যোগসাজশের অভিযোগ,কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত: মিষ্টি,সবজি ও মাছে নিষিদ্ধ রং ও রাসায়নিক ব্যবহারের অভিযোগে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহের সূচনায় তিনি জানান, কিছু ব্যবসায়ী মুনাফার জন্য খাবারকে আকর্ষণীয় ও সতেজ দেখাতে ক্ষতিকর রং ব্যবহার করছেন।

আরও বিস্ফোরক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, কোথাও কোথাও এই অনিয়মের সঙ্গে কিছু পুলিশকর্মী, ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক এবং খাদ্য পরিদর্শকদের যোগসাজশের অভিযোগও রয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।এদিন কলকাতার হগ মার্কেটের সামনে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পাশাপাশি চালের দাম বৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যেই উৎপাদন হওয়ায় চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ার যৌক্তিক কারণ নেই।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *