দীপাবলিতে চমক! রামের কাহিনিতে হনুমান রূপে সানি দেওল?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:নীতেশ তিওয়ারির পরিচালনায় আসন্ন ছবিকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ছবির শেষে বড়সড় চমক হিসেবে ভগবান হনুমানের চরিত্রে সানি দেওলকে দেখা যেতে পারে।

বাহুবলী-র ধাঁচে এই দৃশ্যকে সিনেমার ক্লিফহ্যাঙ্গার হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে বলে খবর। দীপাবলি ২০২৬-এ ছবিটি মুক্তির কথা রয়েছে। যদিও নির্মাতাদের তরফে এখনও এই তথ্যের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি। ফলে সানি দেওলের সম্ভাব্য এই লুক নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে।
