বেহাল গ্রামীণ রাস্তা, ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার শ্যামগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধ করেন।অভিযোগ, রাস্তার অবস্থা নিয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও এখনও কোনও স্থায়ী সমাধান হয়নি। রাস্তার বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটছে দুর্ঘটনাও।
ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতেও চরম ভোগান্তি হচ্ছে। রাস্তার পাশে থাকা ICDS কেন্দ্রে শিশুদের পাঠাতেও আতঙ্কে রয়েছেন অভিভাবকেরা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের বক্তব্য,রাজ্যে পরিবর্তন এসেছে, এবার গ্রামের রাস্তা ও যোগাযোগ ব্যবস্থারও পরিবর্তন চান তাঁরা।
