রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার,চাঞ্চল্য রামপুরহাটে!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে বাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বৃষ্টি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর তিনি গ্রুপ-সি-র চাকরি হারিয়েছিলেন।

পাশাপাশি কয়েক বছর ধরে মানসিক অবসাদের চিকিৎসাও চলছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলা নিয়েও তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
