NewsPolitics

ডায়মন্ড হারবারে ফের রাজনৈতিক উত্তাপ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার!

দুর্নীতির অভিযোগ, গ্রেফতারের দাবি ঘিরে চাঞ্চল্য

ইয়াম উদ্দিন সাহাজি, মানুষের মতামত:ডায়মন্ড হারবারে ফের রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার পৌরসভা চত্বর-সহ একাধিক এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পোস্টারে তৃণমূল নেতা অমিত সাহা, গৌতম অধিকারী, শামীম আহমেদ ও মেহেবুব রহমান গায়েন-সহ একাধিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অমিত সাহাকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে।

বিজেপির আক্রান্ত কর্মী ও স্থানীয় নেতৃত্বের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদেই এই পোস্টারিং কর্মসূচি বলে দাবি তাঁদের। সকালেই একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার সাঁটানো হয়। যদিও এই পোস্টার ঘিরে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূলের সংশ্লিষ্ট নেতাদের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *