রাস্তা থেকে সেতু,স্বাস্থ্য থেকে শিক্ষা—নন্দীগ্রামে ‘উন্নয়নের ব্লুপ্রিন্ট’ ঘোষণা মুখ্যমন্ত্রীর!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:নন্দীগ্রামের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা ও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তা, সরকারি বাস পরিষেবা, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

পাশাপাশি হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে সরাসরি যুক্ত করার প্রস্তাবিত সেতুর কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান। এই সেতু বাস্তবায়িত হলে দুই এলাকার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে প্রশাসনের তরফে আশা প্রকাশ করা হয়েছে।
