ডেঙ্গি নিয়ন্ত্রণে এবার ময়দানে মুখ্যমন্ত্রী, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত,:ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার সরাসরি রাশ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেল ৫টায় স্বাস্থ্য ভবনে ডেঙ্গি নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক ডেকেছেন তিনি। বৈঠকে কলকাতা ও হাওড়া পুরনিগমের কমিশনার, ২১টি পুরসভার নির্বাহী আধিকারিক এবং পুর, নগরোন্নয়ন, পরিবহণ ও সেচ দফতরের সচিবদের থাকার কথা। রেলের আধিকারিকদেরও ডাকা হয়েছে।

এর আগে স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হলেও, এবার মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে পুরসভা, স্বাস্থ্য দফতর, সেচ ও রেলের মধ্যে সমন্বয় বাড়ানোর বার্তা দেওয়া হতে পারে। স্বাস্থ্য ভবনের হিসাব অনুযায়ী, ১৯ অগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৪,০৩৫ জন। রবিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি জেলাকে বিশেষ নজরে রাখা হয়েছে।
