NewsPolitics

৫ হাজার মানুষের দুর্ভোগ,এক মাসেও মেলেনি জল-বিদ্যুৎ! জ্যোতিনগরে কংগ্রেস,উঠল রাজনৈতিক অভিসন্ধির প্রশ্ন!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে জল ও বিদ্যুৎ পরিষেবা নেই বলে অভিযোগ বাসিন্দাদের। প্রায় ৫ হাজার মানুষ এই সমস্যায় ভুগছেন। সোমবার তাঁদের অভিযোগ শুনতে এলাকায় যান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা জানান, পানীয় জল ও বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবন চরম সমস্যার মধ্যে পড়েছে। শিশু কোলে মহিলারাও তাঁদের সমস্যার কথা জানান।

অভিযোগ,প্রশাসনকে বারবার জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় সংখ্যালঘু মানুষের বসবাস বেশি হওয়ায় পরিষেবা বন্ধের পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। শুভঙ্কর সরকার তাঁদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের কাছে বিষয়টি তুলে ধরার কথা জানান।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *