ENTERTAINMENTNews

‘কিং’:নাগার্জুনের ১০০তম ছবি:স্টাইল থেকে অ্যাকশন:রাজকীয় কামব্যাক!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: জন্মদিনে ভক্তদের জন্য বড় চমক দিলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। তাঁর কেরিয়ারের মাইলফলক ১০০তম ছবি ‘কিং’-এর প্রথম ঝলক ও টিজার প্রকাশ্যে এসেছে। স্টাইলিশ লুকে নাগার্জুনকে দেখা গিয়েছে একেবারে নতুন অবতারে। টিজারে অ্যাকশন, স্টাইল ও বাণিজ্যিক বিনোদনের ইঙ্গিত মিলেছে। ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, বড়দিনের সময় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। ফলে উৎসবের মরশুমে বক্স অফিসে একাধিক বড় ছবির সঙ্গে ‘কিং’-এর জোরদার সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছে। নাগার্জুনের ১০০তম ছবিকে ঘিরে তাই প্রত্যাশাও তুঙ্গে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *