ENTERTAINMENTNews

‘দায়রা’র ট্রেলারে চমক, কঠিন পুলিশি চরিত্রে করিনা-প্রিথ্বীর যুগলবন্দি!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বহুল প্রতীক্ষিত ‘দায়রা’ ছবির ট্রেলার আজ প্রকাশ্যে এসেছে। করিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয়ে তৈরি এই ছবিতে উঠে এসেছে এক টানটান, অন্ধকার ও বাস্তবধর্মী পুলিশি কাহিনি। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ছবির চিত্রনাট্য সম্পর্কে কথা বলতে গিয়ে করিনা জানান, গল্পটি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল।

বিশেষ করে দুই ছোট ছেলের মা হিসেবে এমন একটি ‘গ্রিটি’ ও কঠিন গল্প তাঁকে কিছুটা আতঙ্কিতও করেছিল। তবে চ্যালেঞ্জিং চরিত্রটির প্রতি আকৃষ্ট হয়েই তিনি ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন। পৃথ্বীরাজের সঙ্গে তাঁর রসায়নও ট্রেলারে নজর কেড়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *