উত্তরপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,মৃত ৫!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় বাজি তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল পাঁচজনের। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের জেরে কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কৌশাম্বির জেলাশাসক অমিত পাল জানিয়েছেন, বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটিতে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
