NewsRecent News

ভাগীরথীর গ্রাসে পার্ক!৩০০ ফুট বাঁধ ধসে আতঙ্ক শ্যামপুরে!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত: জলের তোড়ে ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে গেল শ্যামপুরের বাসুদেবপুর এলাকার একটি পার্ক। সোমবার সকালে গড়চুমুক ফাঁড়ি সংলগ্ন এলাকায় নদীর বাঁধ বরাবর তৈরি ওই পার্কের প্রায় ৩০০ ফুট অংশ আচমকাই ধসে নদীতে তলিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরেই ভাগীরথীর জলস্তর ক্রমশ বাড়ছিল।

নেপালে ভূমিধসের পর নদীতে জলের চাপ বৃদ্ধির জেরেই এই বিপর্যয় বলে মনে করছেন স্থানীয়রা। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি খতিয়ে দেখে বাঁধ রক্ষার প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। নদীর জল আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বাঁধের দুর্বল অংশগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *