NewsPolitics

পশ্চিমের একাধিপত্যে ভাঙন!ভারত–চীন–ব্রাজিলই নতুন বিশ্বের শক্তিকেন্দ্র: লাভরভ

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বহুমেরু বিশ্ব আর কোনও রাজনৈতিক তত্ত্ব নয়,তা এখন ‘নিশ্চিত বাস্তবতা’—রুশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তাঁর মতে, দ্রুত বদলে যাচ্ছে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য। চীন, ভারত ও ব্রাজিল অর্থনৈতিক শক্তি বাড়িয়ে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠছে এবং পুরনো একমেরু কাঠামোকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

লাভরভ বলেন, আফ্রিকার দেশগুলিও কাঁচামালনির্ভর নব্য-ঔপনিবেশিক রপ্তানি ব্যবস্থা থেকে বেরিয়ে নিজস্ব শিল্প ও অর্থনৈতিক স্বাধীনতা গড়ার পথে এগোচ্ছে। ব্রিকস-সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে নতুন সহযোগিতা পশ্চিমের একচেটিয়া প্রভাব কমাচ্ছে বলেও তাঁর দাবি।পর্যবেক্ষকদের মতে,এই অবস্থানের মাধ্যমে চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করে নতুন বৈশ্বিক শৃঙ্খলায় নিজের কূটনৈতিক গুরুত্ব বাড়াতে চাইছে মস্কো। আন্তর্জাতিক রাজনীতিতে চলতি মেরুকরণ ও নতুন শক্তিকেন্দ্রের উত্থানের আবহে তাঁর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *