ENTERTAINMENTNews

বড়পর্দায় আবার কাশীর দাপট,আসছে ‘ঘাতক: ঘুস কে মারেগা’

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: বলিউডে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন সানি দেওল ও পরিচালক রাজকুমার সন্তোষী। তাঁদের নতুন ছবির নাম ‘ঘাতক: ঘুস কে মারেগা’। সন্তোষী জানিয়েছেন, এটি ১৯৯৬ সালের জনপ্রিয় ছবি ‘ঘাতক’-এর সিক্যুয়েল নয়। তবে নতুন গল্পেও সানিকে দেখা যাবে সেই কাশী চরিত্রেই। ভিন্ন প্রেক্ষাপটে এগোবে কাহিনি। ছবিতে ভরপুর অ্যাকশনের পাশাপাশি থাকবে শক্তিশালী সংলাপ ও আবেগ। ‘ঘায়েল’, ‘দামিনী’ ও ‘ঘাতক’-এর মতো সফল ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই অভিনেতা-পরিচালক জুটি।

সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মাধ্যমে প্রায় তিন দশক পর তাঁদের পুনর্মিলন ঘটে। সানিকে নিয়ে আরও কয়েকটি ছবির পরিকল্পনাও করছেন সন্তোষী।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *