‘জাল’ উইলে বাবার উত্তরাধিকার লোপাট? বিস্ফোরক অভিযোগ চন্দ্রচূড়ের,এবার পুলিশের দ্বারস্থ বলিউড অভিনেতা!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারের সঙ্গে আইনি লড়াইয়ে বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিং। উত্তরপ্রদেশের আলিগড়ের রোরাওয়ার থানায় কাকিমা গায়ত্রী দেবী,দুই তুতো ভাইবোন এবং আরও চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। অভিনেতার অভিযোগ, ১৯৯৭ সালে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁর দাদু ঠাকুর হরেন্দ্র পাল সিংয়ের স্বাক্ষর জাল করে একটি উইল তৈরি করা হয়।
ওই নথির মাধ্যমে তাঁর বাবা, প্রয়াত ক্যাপ্টেন বলদেব সিংকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয় এবং সম্পত্তির একাংশ বিক্রিও করা হয়েছে বলে দাবি। যদিও গায়ত্রী দেবী আগেই অভিযোগ অস্বীকার করে উইলটিকে বৈধ বলেছেন!অভিযোগগুলির সত্যতা অবশ্য এখনও আদালত বা পুলিশের তদন্তে স্বাধীনভাবে প্রমাণিত হয়নি। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
