NewsPolitics

যাদবপুরে ‘অ্যাকশন’, বিতর্কিত দেওয়াল লিখনে পড়ল সাদা চুনকাম,নতুন রাজনৈতিক চর্চা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে থাকা বিতর্কিত স্লোগান ও গ্রাফিতি মুছে ফেলার কাজ শুরু করল কর্তৃপক্ষ। যে লেখাগুলিকে ঘিরে আপত্তি ও দেশবিরোধিতার অভিযোগ উঠেছিল, সেগুলির উপর সাদা রঙের প্রলেপ দেওয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

আর্টস হস্টেলের দেওয়ালে লেখা ‘রেড স্যালুট কিষেণজি’ স্লোগানটি নিয়ে সম্প্রতি তীব্র বিতর্ক তৈরি হয়। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে থাকা আরও কয়েকটি রাজনৈতিক স্লোগান ও গ্রাফিতির বিষয়েও প্রশ্ন উঠেছিল।

সম্প্রতি যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে আয়োজিত ‘বন্দে মাতরম্’ কর্মসূচির মঞ্চ থেকে বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিতর্কিত দেওয়াল লিখনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ক্যাম্পাসে কোনও দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। উচ্চশিক্ষা দফতর বিষয়টি দেখছে এবং তিনিও নজর রাখছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একাধিক দেওয়াল লিখন ও গ্রাফিতির উপর সাদা রং করে দেওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই এই পদক্ষেপ করা হয়েছে কি না, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করেনি। ঠিক কোন কোন লেখা মুছে ফেলা হয়েছে, সেই তালিকাও এখনও প্রকাশ্যে আনা হয়নি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *