NewsPolitics

শমীকের উত্তরসূরি অনির্বাণ? বঙ্গ বিজেপির সভাপতি বদলের জল্পনায় সংঘ-ঘনিষ্ঠ নেতার নাম!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:বঙ্গ বিজেপির পরিবর্তনের জল্পনার মাঝে কাকে শমীক ভট্টাচার্যের বদলে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি করা যায় তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে খবর। এক্ষেত্রে তরুণ কড়া প্রকৃতির মানুষ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠতম ব্যক্তি ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসেছে। অনির্বাণ গঙ্গোপাধ্যায় মোহন ভাগবতের ঘনিষ্ঠ। মোহন ভাগবত তাকে অত্যন্ত স্নেহ করেন। শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে অনির্বাণ গঙ্গোপাধ্যায় নানা কাজে যুক্ত। শুধু শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশন নয়, কলকাতার অরবিন্দ ভবনের কাজেও অনির্বাণ গঙ্গোপাধ্যায় ব্যস্ত থাকেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ২১ এর বিধানসভা নির্বাচনে ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন, পরাজিত হন। একইভাবে ২৪ এর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে অনির্বাণ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষের কাছে পরাজিত হয়েছেন। কিন্তু এই মুহূর্তে নাটকীয়ভাবে যদি রাজ্য বিজেপির সভাপতির পরিবর্তন হয় সেক্ষেত্রে অনিবার্যভাবে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নাম সামনের সারিতে আলোচনায় এসেছে। যদিও এ নিয়ে রাজ্য বিজেপির নেতারা প্রকাশ্যে কোন কথা বলতে প্রস্তুত নন বলেই জানা গেছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *